Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

জাহিদ হাসানের নতুন বাংলা নাটক

জাহিদ হাসানের নতুন বাংলা নাটক

জাহিদ হাসানের নতুন বাংলা নাটক : খাইষ্টা জাহাঙ্গীর ভালোবাসা চেয়েছে কিন্তু পায়নি

বাংলা সিনেমায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্নধর্মী কাজ হয়েছে। এর ভেতর দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে নির্মাতা তানিম নূরের সিনেমা ‘উৎসব’। প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে গল্পনির্ভর আবেগঘন এই ছবিটি আলোচনার জন্ম দিয়েছে বিশেষ একটি দৃশ্যের জন্য। জাহিদ হাসানের নতুন বাংলা নাটক এখন আলোচনায়। জনপ্রিয় এই অভিনেতার অভিনয়, সংলাপ ও কাহিনি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

ছবির ক্লাইম্যাক্সে খাইষ্টা জাহাঙ্গীর ও তার মেয়ের প্রথম দেখা—এই মুহূর্তই হয়ে ওঠে সিনেমার আবেগঘন বাঁক। সেখানে জাহাঙ্গীরের সংলাপ— “মা রে, আমি যদি জমিদার হইতাম, আমার জমিদারি এক খোঁচা দিয়া লিখে দিতাম। আমি যদি রিক্সাওয়ালা হইতাম, সারা ঢাকা শহর তোমারে লইয়া ঘুইরা বেড়াইতাম।”

জাহিদ হাসানের নতুন বাংলা নাটক

এই সংলাপ অসংখ্য দর্শককে কাঁদিয়েছে, ছুঁয়ে গেছে হাজারো বাবার আবেগ।

জাহিদ হাসান ওই চরিত্রে অভিনয় করে হয়েছেন দর্শক প্রশংসিত। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই দৃশ্যের আবেগ নিয়ে তিনি বলেন, ’প্রত্যেক বাবার ভেতরেই এক ধরনের আবেগ থাকে। সেই মুহূর্তে আমি আমার নিজের মেয়ের কথাই ভেবেছিলাম। জীবনের কিছু অভিজ্ঞতা এমনিতেই কাজ করছিল। তাই সংলাপ বলার সময় আবেগটা খুব বাস্তব লেগেছে।”

তিনি আরও বলেন,“খাইষ্টা জাহাঙ্গীর সব সময় ভালোবাসা চেয়েছে, কিন্তু পায়নি। সেই অভাব থেকেই তার ভেতরে রাগ জমেছে। শেষ দৃশ্যে মেয়ে যখন তাকে চিনে ফেলে, তখন ভেতরের সবকিছু ভেঙে বেরিয়ে আসে।”

উৎসব মুক্তির পর দর্শকের অনেকেই ছবিটিকে বলেছেন জাহিদ হাসানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। কেউ কেউ একে ‘ওয়ান ম্যান শো’ বলেও আখ্যা দিয়েছেন।

ব্যক্তিগত জীবনে জাহিদ হাসান ১৯৯৭ সালে নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—মেয়ে জোহায়রা জাহিদ পুষ্পিতা ও ছেলে জারিফ জাহিদ সাইম।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share