Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

‘জাওয়ান’ দেখতে হল ভাড়া করেছেন শাহরুখের বাংলাদেশি ভক্তরা

শাহরুখ খানের ছবি ‘জাওয়ান’ দেখার জন্য অবাক করা কাণ্ড ঘটিয়েছেন অভিনেতার বাংলাদেশি ভক্তরা।

শোনা গেছে,  শাহরুখের বাংলাদেশি ভক্তদের গ্রুপ “ট্রু এসআরকিয়ান্স বিডি”  প্রথম দিনের প্রথম শো দেখার জন্য যমুনা ফিউচার পার্কে অবস্থিত ‘ব্লকবাস্টার সিনেমাসে’ একটি হল ভাড়া করে নিয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে মেহেদী হাসান গণমাধ্যমে জানান, শাহরুখ খানকে তার বাংলাদেশি ফ্যানবেজের ধারণা দিতেই আয়োজনটি করেছেন তারা। শুধু ছবি দেখাই নয়, ঐদিন কেক কেটে, টি-শার্ট পড়ে  ও শাহরুখের জন্য তৈরি করা ব্যানার দিয়ে দিনটি উদযাপন করবেন  শাহরুখের অনুরাগীরা।নির্মাতা তপু খান ও মাবরুর রশীদ বান্নাহ তাদের আয়োজনটিতে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।  গণমাধ্যমে খবরটির সত্যতা নিশ্চিত  করেছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান।

এছাড়া শাহরুখের আরেক বাংলাদেশি ভক্তদের সংগঠন “এসআরকে ইউনিভার্স বাংলাদেশ” ও একই রকম আয়োজন করতে যাচ্ছে বলে জানা গেছে। শাহরুখ ভক্তদের এই গ্রুপটিই ২৫ আগস্ট  বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে জড়ো হয়ে অভিনেতার চলচ্চিত্র ‘জাওয়ান’  বাংলাদেশে মুক্তির দাবি জানান। ২৬ আগস্ট টুইটারে নিজের বাংলাদেশি ভক্তদের এই সংগঠনটিকে ধন্যবাদও জানান শাহরুখ খান।

তবে শাহরুখের বংলাদেশি ভক্তদের ছবিটি নিয়ে বিপুল পরিমাণ আগ্রহ থাকা সত্ত্বেও বাংলাদেশে  এখনও সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পায়নি ৩০০ কোটি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি।

 অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি এর আগে  পুরো বিশ্বজুড়ে ৫১.১৭  কোটি রুপির অগ্রীম টিকিট বিক্রির জন্য খবরের শিরোনামে পরিণত হয়।

জাওয়ানের অগ্রীম টিকিট বিক্রির খবরের মাঝে বাংলাদেশি ভক্তদের হল ভাড়া করে সিনেমা দেখার ঘটনায় বরাবরই চমকে উঠেছেন সিনেমাপ্রেমীরা।

শাহরুখ খান ছাড়াও সিনেমাটিতে নয়নতারা, বিজয় সেতুপাতি, দীপিকা পাড়ুকোন, প্রিয়ামণি, সানায়া মালহোত্রার মত তারকাদের বড় পর্দায় দেখতে পাবে দর্শক। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share