Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

‘জংলি’ হয়ে পর্দায় ফিরছেন শিবলু

‘জংলি’ পোস্টারে অভিনেতা এরফান মৃধা শিবলু | ছবি:ফেসবুক

ঈদুল ফিতরে ‘রাজকুমার’, ‘ওমর’ ও ‘লিপস্টিক’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুঁড়িয়ে আসন্ন ঈদুল আযহায় ‘জংলি’ হয়ে পর্দায় ফিরছেন অভিনেতা এরফান মৃধা শিবলু।

‘জংলি’ টিমের পক্ষ থেকে জানা গেছে, প্রথমবারের মত একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শিবলু। এরই মধ্যে মানিকগঞ্জে নিজ চরিত্রের শুটিং সম্পন্ন করেছেন অভিনেতা শিবলু।

নতুন চরিত্র প্রসঙ্গে গণমাধ্যমকে শিবলু জানিয়েছেন, ‘এ ধরনের চরিত্রে প্রথম কাজ হলেও সহশিল্পী, পরিচালক—সবাই দারুণভাবে আমাকে সহযোগিতা করেছেন। তা ছাড়া আদালত প্রাঙ্গণে পরিচালকের বেশ কয়েকজন সত্যিকারের উকিল পরিচিত ছিল, তারাও আমাকে চরিত্রটি তুলে আনতে সহযোগিতা করেছেন। কাজটি করে বেশ আরাম পেয়েছি আমি।’

অভিনেতা আরও যোগ করেন, ‘নানা ধরনের চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। কারণ, এভাবে কাজ করলে অভিনয়টা শেখারও সুযোগ হয়, অভিজ্ঞতা হয়। আর আমি যখন যে চরিত্রে কাজ করি, বিশ্বাস থেকে করি। এর ফলে নানা ধরনের চরিত্র সহজে তুলে আনতে পারি।’

উল্লেখ্য, এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সিয়াম আহমেদ, শবনম বুবলী, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share