Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২৩, ২০২৬

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

ছেলে পুণ্যের সাথে চিত্রনায়িকা পরীমণি (কোলাজ করা) | ছবি: ফেসবুক

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের দ্বিতীয় জন্মদিন আজ। বিশেষ এই দিনে। বরাবরের মত পুণ্যকে সবার প্রথম শুভেচ্ছা জানিয়েছেন তার মা, পরী!

১০ আগস্ট প্রথম প্রহরে একটি কেকের ভিডিও পোস্ট করে পরীমণি লেখেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেলো। কতো কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাই কে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।’
পরীর এই পোস্টের পর তার অনুরাগীরা পূণ্যকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে। এছাড়াও তারকা অঙ্গনের অনেককেই পূণ্যকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

প্রসঙ্গত, গতবছর একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিনে কোনো কমতি রাখেননি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বেশ জমকালো আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদযাপন করেছেন ছেলের বিশেষ এই দিন। জমকালো সেই আয়োজনে ছিলেন না বাবা শরিফুল রাজ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের – আতঙ্কে অভিনেত্রী

চিৎকার না দিলে ধর্ষণের চেষ্টা করতো: ফারিন ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের । ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে…
ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের, আতঙ্কে অভিনেত্রী

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি শুক্রবার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে আপাতত আর কোনো বাধা নেই। কন্ট্রাক্ট…
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই
0
Share