Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

ছেলেরা আমাকে খেলায় নিত না: তাসনুভা তিশা

একদিন পরেই মাঠে গড়াচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। আসরটিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন। সেখানে তারকারা গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। বলছেন শৈশবের কথা, ম্যাচে অনুশীলনের গল্প।

তারকাদের ক্রিকেট নিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে, সব পরিচিতি লোকজন। গত বছর আমি অংশ নিতে পারিনি। ফেসবুকে ঢুকেই দেখছিলাম, সবাই ক্রিকেট খেলছে। কিন্তু ওইসময় আমি ফিজিক্যালি ফিট ছিলাম না। এরপর যখন হবে, অবশ্যই আমি অংশ নিব। এবার সেই সুযোগ পেলাম তাই অংশ নিয়েছি।’

এরপর শৈশবের স্মৃতি টেনে তাসনুভা তিশা বলেন, ‘ছোটবেলায় ক্রিকেট খেলতে চাইতাম, কিন্তু আমার ব্যাট ছিল না, তাই ছেলেরা আমাকে খেলায় নিত না।’

তিনি আরো বলেন, ‘আমি জানি আমি কোনো খেলায় জিতি না। তবে যেই ফর্মে খেলি, ইভেন আমি যদি ফিল্ডিংও করি, তাহলে আমি ওই জায়গাটাতেও প্রোপারলি খেলতে চাই’।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share