Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চোখের পাপড়ি হারাচ্ছেন হিনা খান

বলিউড অভিনেত্রী হিনা খান | ছবি: ফেসবুক

মরণব্যাধী ক্যানসারের তৃতীয় ধাপ চলছে বলিউড অভিনেত্রী হিনা খানের। সম্প্রতি ভক্তদের দিলেন এক দুঃসংবাদ। কেমোথেরাপি নেওয়ায় চোখের পাপড়ি হারাচ্ছেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন হিনা খান। যেখানে দেখা যায়, অভিনেত্রীর চোখের একটি মাত্র পাপড়ি অবশিষ্ট আছে। তবে এখনও মনের জোর হারাননি তিনি। ক্যাপশনে লিখেছেন,’আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কি সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পলক। বর্তমানে এই একটি পলকই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।’

হিনা খানের ইনস্টাগ্রাম পোস্ট

অভিনেত্রীর এই মনোবলকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার সহকর্মী, বন্ধু ও ভক্তরা।

উল্লেখ্য, ‘ইয়ে রিশতা ক্যয়া কেহ লাতা হ্যান’ ধারাবাহিক দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন হিনা খান। এর পর ‘বিগবস ১৪’ থেকে পান বিশেষ পরিচিতি। গত জুন মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ নিজের ক্যানসারের কথা জানান তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share