Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

চরকিতে আসছে নুহাশের ‘২ষ’, থাকছেন মোশাররফ করিম

‘২ষ’ সিরিজের দৃশ্যে অভিনেতা মোশাররফ করিম | ছবি: চরকি

দর্শক চাহিদার কারণে গা ছমছম করা চারটি গল্প নিয়ে নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন নিয়ে আসছে নির্মাতা নুহাশ হুমায়ূন। ১৯ নভেম্বর টিজারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা।

দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছ ‘২ষ’ । প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। সেগুলোর নাম এবং অভিনয়শিল্পীদের পরিচয় তাড়াতাড়ি জানানো হবে বলে জানিয়েছন চরকি সংশ্লিষ্টরা। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার ‘২ষ’ এর গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান।’২ষ’ এ প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখলেন কবি গুলতেকিন।  

‘২ষ’ সিরিজের দৃশ্যে অভিনেতা মোশাররফ করিম | ছবি: চরকি

নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গল্পগুলোতে অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। তবে এসবের সঙ্গে এবার তিনি জুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন। নুহাশ বলেন, ‘লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে ‘২ষ’ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে।’

নির্মাতা আরও বলেন, ‘দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এই ভয়গুলো মানুষকে আচ্ছন্ন করে রেখেছে বহু বছর ধরে। ‘২ষ’ –এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’

সিরিজটি নিয়ে উচ্ছ্বাস রয়েছে চরকির সিইও রেদওয়ান রনির। তিনি জানান, ‘পেট কাটা ষ’ দর্শকদের ভালো সাড়া পেয়েছিল। এখনও অনেকে মন্তব্যের ঘরে ‘ষ’ এর নতুন কিছু দেখার ইচ্ছা প্রকাশ করেন। দর্শকের ইচ্ছাকে চরকি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে রেদওয়ান রনি বলেন, ‘দর্শকদের চাওয়া ছিল ‘ষ’ এর দ্বিতীয় সিজনের, সেটা আমরা করতে পেরেছি। আশা করছি সিরিজ দেখে দর্শকদেরও ভালো লাগবে।’

উল্লেখ্য, ‘পেট কাটা ষ’ সিরিজে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু। ২০২৩–এ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয় ‘পেট কাটা ষ’। একই বছর রটারড্যাম চলচ্চিত্র উৎসবে সিনেমা সংস্করণে অফিশিয়ালি সিলেক্টেড হয় সিরিজটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share