Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

চতুর্থ বিয়ের ইচ্ছে পোষণ করলেন লাকী আলী

বলিউডের সুপরিচিত সংগীতশিল্পী ও অভিনেতা লাকী আলী। তার আসল নাম মাকসুদ মাহমুদ আলী। হৃতিক রোশন অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে ‘এক পল কা জিনা’ গানটি লাকী আলীকে  জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। গানে হৃতিক রোশনের নাচ আরো আলাদা আবহ যোগ করেছিল সেসময়। তবে শুধু এই গানই নয়, আরও অনেক গানেই শ্রোতাদের মাতিয়ে রেখেছেন শিল্পী। সম্প্রতি ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ হলো। একটি অনুষ্ঠানে সংগীতশিল্পীকে জিজ্ঞাসা করা হয়, তার স্বপ্ন কী? জবাবে তিনি জানান, আবার বিয়ের বাসনা রয়েছে তার।   

তৃতীয় বউ কেট এলিজাবেথ হালামের সাথে লাকী আলী | ছবি: ফেসবুক

ওই অনুষ্ঠানে লাকীর উত্তর অনেকেই চমকে দিয়েছে। তিনি বলেন, ‘আমার স্বপ্ন যে আমি আবার বিয়ে করব’। আগে তিনবার বিয়ে করেছিলেন লাকী। এখন চতুর্থবার বিয়ের জন্য আগ্রহী তিনি। সাবেক স্ত্রীরা প্রত্যেকেই বিদেশিনী। ১৯৯৬ সালে অস্ট্রেলীয় মেঘন জেন ম্যাকলেরির সঙ্গে প্রথমবার ঘর বাধেন লাকী। বছর কয়েক সংসার করার পর পথ আলাদা হয় দুজনের।

এরপর ২০০০ সালে আনাহিতা নামের এক পার্সি নারীর সঙ্গে ঘর বাঁধেন। এই বিয়েও বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদ হয় জুটির। তারপর এক মডেল, কেট এলিজাবেথ হালামের সঙ্গে সম্পর্কের সূচনা। ২০১০ সালে বিয়ে সারেন তাঁরা। কিন্তু সাত বছর যেতে না যেতেই এবারও ঘর ভাঙল দুজনের।

লাকী আলীর বর্তমান বয়স ৬৬। এই বয়সেও বিয়ে করার আগ্রহ আছে জেনে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’-এর সেই শিশু তারকা

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
সাচেত ইঞ্জিনিয়ার

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ…
ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিক্রির পথে নরসিংদীর ঐতিহ্যবাহী মমতা সিনেমা হল

বন্ধ হচ্ছে সিনেমা হল নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম মমতা সিনেমা হল । প্রায় পাঁচ দশক ধরে স্থানীয়…
মমতা সিনেমা হল
0
Share