Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে মাধুরীকে বিশেষ সম্মান প্রদান

মাধুরী দীক্ষিত | ছবি: সংগৃহীত

৮০-৯০ দশকের বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমাকে দিয়েছেন চন্দ্রমুখী’র মতন আইকনিক চরিত্র। আর তার এই বিশেষ অবদানের জন্য গোয়ায় অনুষ্ঠিত ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া উৎসবের মঞ্চেই ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত হলেন মাধুরী দীক্ষিত।

মঞ্চে উঠে মাধুরী বলেন, ”প্রায় ৩৮ বছর ধরে কাজ করছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বলিউডের সেরা পরিচালকদের সাথে কাজ করেছি। এই ইন্ডাস্ট্রি আমার পরিবারের মতো। অনেক কিছু পেয়েছি এই ইন্ডাস্ট্রি থেকে তবে এই সম্মান, যেকোনো প্রাপ্তির ঊর্ধ্বে।”

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আইকন, মাধুরী দীক্ষিত চার দশক ধরে পর্দায় অতুলনীয় প্রতিভা উপহার দিয়ে এসেছেন আমাদের। দিয়েছেন নিশা, চন্দ্রমুখী, বেগম পারা, রাজজোর মতো চরিত্র। তার বহুমুখীতা অন্তহীন, সীমাহীন।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share