Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

গুরুতর অসুস্থ হওয়ায় আইসিইউতে কাজলের মা

কাজল ও তনুজা সমর্থ | ছবি: সংগৃহীত

বার্ধক্যজনিত নানান জটিলতায় অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজা সমর্থ। যার ফলে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অভিনেত্রীকে রাখা হয়েছে আইসিইউতে।

জানা গেছে, ১৭ ডিসেম্বর তনুজা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। ৮০ বছর বয়সী এই অভিনেত্রী এরপর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। আইসিইউতে রাখা হলেও চিকিৎসকদের ভাষ্যমতে, আপাতত ভয়ের কিছু নেই।

তনুজার আরেক পরিচয় হলো- তিনি বলিউডের অভিনেত্রী কাজল ও তানিশা মুখার্জীর মা। তনুজার জন্মও হয়েছিল বিনোদন অঙ্গনের সাথে সংশ্লিষ্ট পরিবারেই। তিনি চলচ্চিত্র পরিচালক কুমারসেন সমর্থ ও অভিনেত্রী শোভনা সমর্থর কন্যা। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সাথে বিয়ে করেন তনুজা। এরপর তিনি একে একে জন্ম দেন তার দুই কন্যা কাজল ও তানিশাকে।

তনুজা সমর্থ | ছবি: সংগৃহীত

এদিকে সিনেমার জগতে তনুজা এক সময়ের বেশ পরিচিত মুখ। ১৯৫০ সালে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয় তার। হিন্দি ও বাংলা- দুই ভাষার সিনেমাতেই সমান্তরালভাবে কাজ করার অভিজ্ঞতা আছে এই অভিনেত্রীর। তনুজার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হামারি ইয়াদ আয়েগি’, ‘দেয়া নেয়া’, ‘প্রথম কদম ফুল’, ‘রাজকুমারী’ প্রমুখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share