Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

গান দিয়েই হঠাৎ প্রকাশ্যে মমতাজ!

সংগীতশিল্পী মমতাজ বেগম | ছবি: ফেসবুক

১৩ অক্টোবর হঠাৎ গান গেয়ে প্রকাশ্যে এসেছেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে থাকা মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম।

রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ দুই মাস পর একটি গানের ভিডিও প্রকাশ করেন সংগীতশিল্পী মমতাজ। যেখানে গায়িকার কন্ঠে শোনা যায়, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’

সংগীতশিল্পী মমতাজ বেগমের ফেসবুক থেকে


গানের ভিডিওটি প্রকাশের পর পরই গায়িকার কমেন্ট বক্সে ওঠে মন্তব্যের ঝড়। যার অধিকাংশই নেতিবাচক!
কেউ জানতে চেয়েছেন, কোথায় আপনি? দেশেই আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন? কেউ আবার মমতাজকে আবারও গানের জগতে ফিরে পেতে চেয়েছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের সিনেমা ‘প্রিন্স’ এর মোশন ফার্স্ট লুক

মোশন ফার্স্ট লুক নজর কাড়ে দর্শক-ভক্তদের হঠাৎই পাল্টে যায় আবহ।  আলো-ছায়ার খেলায় সামনে আসে এক রহস্যময় চরিত্র।…
শাকিবের সিনেমা ‘প্রিন্স’ এর মোশন ফার্স্ট লুক

ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ – ক্ষোভ প্রকাশ    

কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সাদিয়া ইসলাম মৌ। দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল।  নিজের নাম ব্যবহার করে…
ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ - ক্ষোভ প্রকাশ  

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া

রটারড্যামে রাসুলফ- ইরানের ‘গণহত্যা’ ও জার্মান জীবনের উপলব্ধি     

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ শুক্রবার ৩০ জানুয়ারি…
রটারড্যামে রাসুলফ-ইরানের ‘গণহত্যা’
0
Share