Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

গান্ধীকে কটাক্ষ করায় বিতর্কে মুখে কঙ্গনা

অভিনেত্রী কঙ্গনা রনৌত | ছবি: ফেসবুক

বিতর্কে থাকাটা রীতিমতো অভ্য়াস বানিয়ে ফেলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাই তো এবার ফের গান্ধীজয়ন্তীর দিনে নতুন বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।

২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি স্টোরি পোস্ট করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’ এই পোস্টে কঙ্গনা অবশ্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছেন। তবে এখানেই শেষ নয়! আরও একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তিনি মহাত্মা গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। এতেই চটেছেন অনেকে! এমনকি কঙ্গনার এই পোস্ট দেখে রাজনৈতিক মহলেও উত্তেজনা চরমে।

এই প্রসঙ্গে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে অশ্লীল কটাক্ষ করেছেন। গডসে উপাসকরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য টানেন। নরেন্দ্র মোদী কি তাঁর দলের নতুন গডসে ভক্তকে আন্তরিকভাবে ক্ষমা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহীদ আছেন। সবারই সম্মান প্রাপ্য।’

উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরেই কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ছবির মুক্তি নিয়ে নানা টালবাহানা। সেন্সর বোর্ড তো বলেই দিয়েছে, এই ছবি থেকে কয়েকটি দৃশ্য বাদ না দিলে মুক্তি দেওয়া যাবে না। অবশেষে সেন্সর বোর্ডের নির্দেশকেই মানতে বাধ্য হয়েছে ইমার্জেন্সি-টিম। বোর্ড যে দৃশ্য ও সংলাপগুলো বাদ দেওয়ার কথা বলেছে, সেগুলো বাদ দিয়েই মুক্তি পাবে ছবিটি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share