Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

কার সাথে লং ড্রাইভে যেতে চান কর্ণিয়া?

কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া | ছবি: ফেসবুক

কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া গানের জগতে পরিচিত হবার পাশাপাশি ক্রিকেট নিজেও তার আগ্রহের কমতি নেই। সম্প্রতি মৌসুমী মৌয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে কথা প্রসঙ্গে কর্ণিয়া জানিয়েছেন কোন ক্রিকেটারের সাথে লং ড্রাইভে যেতে চান তিনি।

সঞ্চালক প্রশ্নের উত্তরে গায়িকা বলেন, ‘আমি যার সাথে ড্রাইভে যেতে চাই তিনি এখন আর খেলেন না।‘ কিছুটা আন্দাজ করে সঞ্চালক মৌসুমি মাশরাফি বিন মুর্তজাই সেই প্লেয়ার কিনা জানতে চাইলে, হাসতে হাসতে কর্ণিয়া বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে অনেক ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না। উনি তো আমাদের এলাকার মানুষ। তার বাড়ি নড়াইল, আমার নানাবাড়ি মাগুরা। আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি। তাই কখনও যদি তার সাথে ড্রাইভে যাওয়ার সুযোগ পাই তাহলে কেন নয়?’।

উল্লেখ্য, ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পান কণ্ঠশিল্পী কর্ণিয়া। তার পর থেকে গানেই থিতু হয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share