Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

কাবিশের কনসার্টের তারিখ পরিবর্তন

পাকিস্তানি শিল্পী কাভিশ

এ মাসের ১০ ও ১১ জানুয়ারি ব্লু ব্রিক কমিউনিকেশনস এর আয়োজনে কাবিশকে নিয়ে রাজধানীর সেনাপ্রাঙ্গণে  ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’ আয়োজনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি  জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্ট একই ভেন্যুতে ২৪ ও ২৫ জানুয়ারি হবে।

‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’ পোস্টার

কনসার্টের প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ ও জনপ্রিয় ব্যান্ড শূন্য’র পরিবেশনার মধ্য দিয়ে।  এরপর মঞ্চে আসবে কাবিশ।দ্বিতীয় দিন শুরু হবে সংগীতশিল্পী আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ারের পরিবেশনার মাধ্যমে। এরপর গাইবেন অর্ণব ও সুনিধি নায়েক। দ্বিতীয় দিনের সমাপ্তিও হবে কাবিশের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে। অর্থাৎ দুই দিনই গাইবেন তিনি।

ব্যতিক্রম সুর ও কাব্যিক কথার গানের জন্য পরিচিত কাবিশ। ‘নিন্দিয়া রে’তেরে প্যেয়ার মে’ সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনকে এক অন্য রকম দ্যোতনা দিয়েছে।

দুই দিনব্যাপী এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘টিকিট ভাই’ প্ল্যাটফর্মে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share