Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন আবুল হায়াত

আবুল হায়াত | ছবি: গুগল

কলকাতায় আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। সেখানে স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ৮ জুন, ২০২৪। পুরস্কার হিসেবে আবুল হায়াতের হাতে তুলে দেয়া হয় উত্তরীয়, স্মারক, ফুলের তোড়া, সনদ ও অর্থ। পুরস্কারটি অভিনেতার হাতে তুলে দেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

আজীবন সম্মাননা পেয়ে আবুল হায়াত বলেন, ‘এটা সত্যি আমার জানা ছিল না যে, আমাদের নাটক, সিনেমা কলকাতার দর্শক এত ফলো করেন।’

আজীবন সম্মাননা পেলেন আবুল হায়াত | ছবি: গুগল

তিনি যোগ করেন, ‘চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয়েছিল কলকাতার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে। সেখানে আমার দেশের নায়করাজের নামে আজীবন সম্মাননায় আমি ভূষিত হয়েছি। এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয়। এছাড়া খেয়াল করলাম, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দেশের নাটক-সিনেমার ব্যাপারে বেশ উৎসাহী। বিষয়টি আমার ভালো লেগেছে।’

নায়ক রাজ রাজ্জাকের পর আবুল হায়াতই কেবল এই সম্মানে ভূষিত হলেন। গুণী এই অভিনেতা ছাড়াও এদিন আরও সংবর্ধনা দেয়া হয়েছে কলকাতার নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, পরিচালক প্রভাত রায় ও চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্তকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share