Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কবে আসছে পরীমণির ‘প্রীতিলতা’?

‘প্রীতিলতা’ সিনেমার পোস্টার ও পরীমণি ( কোলাজ করা) | ছবি: ফেসবুক

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বীরকন্যা প্রীতিলতার মৃত্যুবার্ষিকী আজ। আর বিশেষ দিনে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে নির্মিত জাতীয়তাবাদী বিপ্লবী এবং বাংলার ‘প্রথম নারী শহীদ’ প্রীতিলতা ওয়াদ্দেদারের বায়োগ্রাফি নিয়ে নতুন তথ্য দিলেন সিনেমাটির নির্মাতা রশিদ পলাশ।

‘প্রীতিলতা’ নিয়ে গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, ‘পরীমণি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। এমনিতে ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ। বাকি অংশটুকু চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুট করব। আশা করছি, মাস দুয়েকের মধ্যে আমরা ক্যামেরা ওপেন করতে পারবো।’

এর আগে নির্মাতা বলেছিলেন, ‘প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরীমণিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ২০২১ সালে নির্মাণ শুরু করা হয় ‘প্রীতিলতা’ সিনেমার। প্রধান চরিত্রে ছিলেন পরীমণি। থেমে যাওয়া ছবির কাজ শুরু হওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

উদয়পুরে বিলাসবহুল রিসোর্টে বিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয়…
বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার
0
Share