Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

কবিতার বই প্রকাশ করছেন অভিনেতা অমিত হাসান

গত শতাব্দীর নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। নায়কের পাশাপাশি পর্দায় খলনায়ক হয়েও পেয়েছেন সাফল্য। অভিনয়ের পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন তিনি। এ পর্যন্ত শতাধিক কবিতা পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বাহবাও পেয়েছেন ভক্ত-অনুরাগীদের কাছ থেকে। এবার বাছাই করা ৫০টি কবিতা নিয়ে বই প্রকাশ করতে যাচ্ছেন অমিত। জানালেন, তাঁর কবিতা প্রকাশ করতে চেয়েছে বেশ কয়েকটি প্রকাশনী। এখনো চূড়ান্ত না করলেও কথা এগিয়েছে আদর্শ প্রকাশনী ও সময় প্রকাশনীর সঙ্গে।

অমিত বলেন, ‘আরো আগেই কবিতাগুলো বই আকারে প্রকাশিত হওয়ার কথা ছিল। সময়ের অভাবে গুছিয়ে উঠতে পারিনি। এবার সব গুছিয়ে এনেছি। খুব শিগগির পাঠকের হাতে বইটি তুলে দিতে চাই।‘

এই মাসের শেষে যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান অভিনেতা। সেখানে থাকবেন বেশ কিছুদিন। আপাতত নতুন কোনো ছবি নেই এই অভিনেতার হাতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share