Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

ওমর সানীর বাসায় চুরি, থানায় মামলা 

মৌসুমী-ওমর সানী | ছবি: ফেসবুক

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি হয়েছে। গত ৩ ডিসেম্বর সকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওমর সানী বাসা থেকে হাঁটতে বের হওয়ার পর চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় ৪ ডিসেম্বর সকালে মামলা দায়ের করেছেন ওমর সানী। 

অভিনেতা ওমর সানীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ভাটারা থানার পুলিশ। 

মৌসুমী-ওমর সানী | ছবি: ফেসবুক

অভিনেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, বাসা থেকে নগদ ২০–২২ হাজার টাকা ও তিনটি মুঠোফোন চুরি হয়েছে।  ওমর সানী বলেন, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ এর দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আলট্রা এবং আরেকটি অপো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’

আইএমইআই নাম্বারসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে। হারানো ফোন খুঁজে বের করা সম্ভব বলে মনে করেন ওমর সানী।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

লাল বেলুনে নতুন বার্তা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। তবে এবার কোনো নাটক,…
ভালোবাসার বার্তায় রহস্য ছড়ালেন সাদিয়া জাহান প্রভা

কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব ওয়াহিদ

প্রেমের কলঙ্ক নিয়ে ফিরছেন হাবিব ঈদে প্রকাশিত ফোক ফিউশন গান ‘কই রইলা রে’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন গান…
কই রইলা রে’র পর নতুন চমক নিয়ে ফিরছেন হাবিব

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন স্টিভেন স্পিলবার্গ!

ডিসক্লোজার ডে হলিউডের খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গ দীর্ঘদিন ধরে একটি প্রচারণা চালিয়ে আসছেন যে মহাবিশ্বে…
স্টিভেন স্পিলবার্গ
0
Share