Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

ওপার বাংলার সেরা সম্ভাবনাময় অভিনেত্রী ফারিণ

তাসনিয়া ফারিণ । ছবি: সংগৃহীত

কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’। এই আয়োজনেই সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

২০২৩ সালে ফারিণ টলিউডে অভিষেক করেন অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে। এই সিনেমার জন্যই পুরস্কার জয় করেছেন ফারিণ। যদিও ১৪ জানুয়ারি অনুষ্ঠানটিতে উপস্থিত হতে পারেননি অভিনেত্রী। ফারিণের পক্ষ থেকে নির্মাতা অতনু পুরস্কারটি গ্রহণ করেছিলেন।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ১৫ জানুয়ারি ফারিণ তার ফেসবুক হ্যান্ডেল থেকে পুরস্কারের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ইংরেজিতে লিখেছেন, “আমার প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’র জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ।”

তাসনিয়া ফারিণের পুরস্কারের ছবি । ছবি: সংগৃহীত

অভিনেত্রী আরও যোগ করেন, “আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম, তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। ছবিটিতে আমাকে কাস্ট করার জন্য ইস্কায় মুভিজকে ধন্যবাদ। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।”

প্রসঙ্গত, একই আসরে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। কিন্তু এবছর তার ঝুলিতে আসেনি পুরস্কারটি। ‘পালান’ সিনেমার জন্য এবার সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মমতা শঙ্কর। তবে আগের বছর একই আয়োজনে ‘বিনিসুতোয়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share