Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ওপার বাংলায় রহস্যময় লুকে অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব | ছবি: ফেসবুক

২৪ নভেম্বর প্রকাশ্যে এসেছে টালিউডে মুক্তির অপেক্ষায় ঢাকাই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ‘চালচিত্র’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। আর সেখানে রহস্যময়ভাবে ধরা দিয়েছেন অভিনেতা।

রবিবার প্রকাশিত লুকে দেখা যাচ্ছে, মুখভর্তি খোঁচা দাড়িতে অপূর্ব। ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। তার ডান চোখের ওপর থেঁতলে গেছে। ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ক্যাপশনে লিখেছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’

‘চালচিত্র’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তির আশায় থাকা সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছিল গেল অক্টোবরে। যেখানে মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান রহস্যের আভাস পাওয়া গিয়েছিল। সিনেমাজুড়ে যে ভরপুর লুকোচুরির খেলা রয়েছে, তা ছিল স্পষ্ট। এতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব।

উল্লেখ্য, ‘চালচিত্র’ সিনেমার মধ্য দিয়ে শাকিব খান, জয়া আহসানদের পরে কলকাতায় রাজকীয় অভিষেক করার অপেক্ষায় রয়েছেন অপূর্ব। সিনেমাটি পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share