Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

ওজন কমিয়ে ফিরলেন ‘রঙ্গনা’ শাবনূর

চিত্রনায়িকা শাবনূর | ছবি: ফেসবুক

নব্বইয়ের ঢালিউড ড্রিম গার্ল চিত্রনায়িকা শাবনূর, বিরতি শেষে ফের ফিরছেন পর্দায়। ভক্তদের দেওয়া কথা রেখে নিজের কামব্যাক সিনেমা ‘রঙ্গনা’র জন্য ওজন কমিয়ে নতুন লুকে চমকে দিয়েছেন এই নায়িকা।

পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রঙ্গনা’। তবে ছবির ডামি পোস্টার প্রকাশের পর অভিনেত্রীর ওজন নিয়ে ভক্তদের নানান মন্তব্যের পর নিজেকে ফিট করে ফের সিনেমার শুটিং-য়ে ফিরেছেন শাবনূর। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার প্রথম অংশের শুটিং, এখন চলছে দ্বিতীয় অংশের কাজ।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখনও ঈদের মুডে আছি।‘যেই ছবিতে অভিনেত্রীর শরীরের আমুল পরিবর্তন ছিল লক্ষণীয়।

শাবনূরের সেই দুই ছবি ‘রঙ্গনা’ সিনেমার নির্মাতা আরাফাত হুসাইন লিখেছেন, ‘গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে।’

নির্মাতা আরাফাত হুসাইনের সাথে অভিনেত্রী শাবনূর | ছবি: ফেসবুক

ভক্তদের দেওয়া কথা রেখেছেন প্রিয় অভিনেত্রী। তাই তো শাবনূরের প্রসংশায় ভাসছেন তার ভক্ত-অনুরাগীরা। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার- মিথিলা রহস্য

রকস্টারের দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলার রসায়ন রকস্টারের দ্বিতীয় টিজার এ এবার শুধু শাকিব খানের রকস্টার রূপ নয়,…
শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার, মিথিলা রহস্য

প্রকাশ্যে এলো বনলতা সেন সিনেমার জীবনানন্দময় টিজার

বনলতা সেন সিনেমার টিজার বাংলা সাহিত্যের ইতিহাসে এমন খুব কম কবিতা আছে, যা কবিতাপ্রেমী না হলেও মানুষের মুখে মুখে…
বনলতা সেন

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি
0
Share