Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

এবার বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’

‘মির্জাপুর’ সিরিজের তারকারা । ছবি: গুগল

ওটিটি প্ল্যাটফর্মে ‘মির্জাপুর’ সিরিজের তৃতীয় কিস্তি মুক্তির পরেই নতুন ঘোষণা দিলেন নির্মাতারা। দর্শকদের কাছে জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবার বড় পর্দায় আসতে যাচ্ছে এ সিরিজ।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘মির্জাপুর’ সিরিজের সিনেমা নিয়ে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যে সিনেমার নাম হতে চলেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, অভিষেক ব্যানার্জি ও দিব্যেন্দু। অর্থাৎ, ‘মির্জাপুর’ সিরিজের পরিচিত তারকাদেরই পাচ্ছেন দর্শকরা।

দিব্যেন্দু ও পঙ্কজ ত্রিপাঠী । ছবি: গুগল

‘মির্জাপুর: দ্য ফিল্ম’ প্রসঙ্গে দিব্যেন্দু জানান, ‘আমি হিন্দি ছবির হিরো। আমি বিশ্বাস করি, হিন্দি ছবি সবচেয়ে বেশি উপভোগ করা যায় সিনেমা হলেই। আমি মনে করিয়ে দিতে চাই, আমি অমর।’

সিনেমাটি নিয়ে আরও জানা গেছে, এটি পরিচালনা করছেন গুরমিত সিং। আর পুনীত কৃষ্ণ লিখেছেন চিত্রনাট্য। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা প্রতিষ্ঠানের প্রযোজনায় নির্মিত হবে এটি। প্রেক্ষাগৃহের পাশাপাশি এ ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমেও। প্রেক্ষাগৃহে মুক্তির ৮ সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি পাবে ওটিটিতে। যেখানে ২৪০টি দেশের মানুষ দেখতে পারবে এই ছবি।

তবে আগামী বছর নয়, ছবিটি বড় পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন ২০২৬ সালে।

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর’ সিরিজের প্রথম সিজন। এরপর দ্বিতীয় সিজন আসে ২০২০ সালের ডিসেম্বর মাসে। আর তৃতীয় সিজন মুক্তি পেয়েছে ২০২৪ সালের জুলাই মাসে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share