Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

এবার ওটিটিতে ‘শরতের জবা’

‘শরতের জবা’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত ও অভিনীত ‘শরতের জবা’ সিনেমাটি।

আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। প্লাটফর্ম থেকে জানানো হয়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। ২ ডিসেম্বর চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন কুসুম সিকদার।

কুসুম সিকদার | ছবি: ফেসবুক

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

‘শরতের জবা’ সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজসহ সবকিছুতে এই পুরো সময়ে পরিবারের সহায়তা পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুসুম সিকদার।

‘শরতের জবা’ সিনেমার দৃশ্যে ইয়াশ রোহান ও কুসুম সিকদার

উল্লেখ্য, ২০০২ সালে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজনিক’ প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় কুসুম সিকদারের। সেই থেকে আজ পর্যন্ত এই অঙ্গনে তিনি যুক্ত আছেন। মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম সিকদারকে গানেও পাওয়া গেছে। সর্বশেষ তার গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতা অনীক দত্তের রহস্যজনক মৃত্যু

টালিউডে শোক টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন…

বনলতা সেন ও রইদ – জনতার মনস্তত্ত্বে ফিরছে শিল্প ও দর্শনভাবনা

যুগসন্ধিক্ষণের সিনেমা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একেবারেই কম কিংবা ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমার ইতিহাসে…

গিটার হাতে বিপ্লবী শাকিব, আলোচনায় ‘রকস্টার’ পোস্টার

নতুন লুকে শাকিব খান এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার।…

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং – ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং । ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…
বলিউডে নিষিদ্ধ রণবীর সিং - ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি
0
Share