Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ৮, ২০২৬

একফ্রেমে স্বস্তিকা ও পিয়া

পিয়া চক্রবর্তী ও স্বস্তিকা মুখোপাধ্যায় (বাম থেকে) । ছবি: ফেসবুক

হঠাৎ প্রাক্তন প্রেমিক পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান জীবন সঙ্গী পিয়ার সাথে সন্ধি করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ৪ মার্চ নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরমের স্ত্রীর সাথে কিছু ছবি পোস্ট করে সবাইকে রীতিমত চমকে দিয়েছেন স্বস্তিকা।

নিজের বিয়ের আগের সম্পর্ক গুলো নিয়ে বেশ খোলামেলাই কথা বলেছেন পরম। ক্যারিয়ারের শুরুর দিকে স্বস্তিকার সাথে তার সম্পর্ক হয় যা খুব অল্প সময়ে ভেঙ্গেও যায়।

পরমব্রতের সাথে খুব একটা ভালো সম্পর্কে ছিলেন না অভিনেত্রী তাই হঠাৎ তার স্ত্রীর সাথে সুসম্পর্ক অবাক করেছে অনেককেই। কেবল ছবি পোস্ট করেননি স্বস্তিকা, ক্যাপশনে লিখেছেন, ‘আয়, বেঁধে বেঁধে থাকি।‘

সেখানে কমেন্ট করে পিয়াও লেখেন, ‘আমরা চঞ্চল আমরা অদ্ভুত।‘

উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে পিঁড়িতে বসেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। সে সময় আলোচনার তুঙ্গে ছিলেন এই জুটি ও তাদের জীবনের প্রায় সব খুঁটিনাটি বিষয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share