Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

ঋণের কারণে নিলামে যাচ্ছে সানি দেওলের বাংলো!

সানি দেওল

নিলাম হচ্ছে সানি দেওলের বাংলো।

মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘সানি ভিলা’ নামক বাংলোটি ২৫ সেপ্টেম্বর ঋণ অপরিশোধের কারণে নিলামে তুলতে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা।

ব্যাঙ্ক অফ বরোদা থেকে নেয়া অভিনেতার অপরিশোধিত ৫৫.৯৯  কোটি রুপির ঋণের জন্য বাংলোটি  নিলামে তোলার সিদ্ধান্ত নেয় ব্যাংকটি। ১৯ আগস্ট  নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করে ব্যাংক কর্তৃপক্ষ।

শোনা যাচ্ছে, ২০১৬ সালে সানির লেখা ও পরিচালনায় নির্মিত সিনেমা  ‘ঘায়ল ওয়ান্স এগেন’ এর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিলেন অভিনেতা। ঋণটির জামিনদারও ছিলেন তিনি। লোনটি যথাসময়ে পরিশোধ করতে না পারাতেই এ সিদ্ধান্তে পৌঁছেছে ব্যাংক কর্তৃপক্ষ।

আশির দশকে নির্মিত বাংলোটি  থেকে ব্যবসা পরিচালনা করতেন সানি। বাংলোটিতে ‘সানি সুপার সাউন্ড’ নামে অভিনেতার একটি অফিস, একটি প্রিভিউ থিয়েটার এবং দুইটা পোস্ট-প্রোডাকশন স্যুইট আছে বলে জানা গেছে ।

শোনা যাচ্ছে, ই-অকশানের মাধ্যমে নিলামে তোলা হবে বাংলোটি। ডিসট্রিক্ট ম্যানেজারের অনুমতি নিয়ে নিলামের পর সবচেয়ে বেশি দাম হাঁকানো ব্যক্তির কাছে সম্পত্তিটি  হস্তান্তরের ব্যবস্থা করার কথা রয়েছে  ।

প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করেছে সানির সিনেমা ‘গাদার ২’ । তার ছবির এত আয়ের খবরের মাঝখানে অভিনেতার বাড়ি নিলামের খবর বরাবরই চমকে দিয়েছে সিনেমাপ্রেমীদের। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া
0
Share