Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

আসছে নাসির- মিথিলার ‘অ্যালেন স্বপন’ সিক্যুয়াল

প্রথম সিরিজেই বাজিমাত করেছিলো শিহাব শাহীন পরিচালিত নাসির উদ্দিন আহমেদ ও রাফিয়াত রশিদ মিথিলা জুটির ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটি। প্রথম সিরিজের অনেকদিন পর অবশেষে সিক্যুয়েল আসছে ২০২৩ সালে মুক্তি পাওয়া দেশের সর্বাধিক আলোচিত এই ওয়েব সিরিজের। মুক্তির পর সিরিজটির সিক্যুয়েল নিয়ে আসার সম্ভাবনার কথা থাকলেও এতোদিন কোনো খবরাখবর পাওয়া যায়নি।     

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ | ছবি: ফেসবুক

অবশেষে জানা গেল, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নিয়ে ফিরছেন নাসির উদ্দিন আহমেদ ও রাফিয়াত রশিদ মিথিলা জুটি। বিনোদনের একাধিক মাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, ইতিমধ্যে গল্প থেকে শুরু করে শিল্পী নির্বাচন সবকিছুই সম্পন্ন হয়ে গেছে। এমনকি ফেব্রুয়ারী মাসের শেষের দিকে শুটিং শুরু হতে যাচ্ছে বলেও জানা গেছে। সিরিজে প্রথম কিস্তির প্রায় সব শিল্পীই থাকছেন, সাথে নতুন করে যোগ হবেন আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। তবে নির্মান সংশ্লিষ্টরা এ বিষয়ে খোলাসা করে সব কিছু প্রকাশ করেননি।

শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে নাসির-মিথিলা ছাড়া আরো অভিনয় করেছিলেন সুমন আনোয়ার, রফিউল কাদের রুবেল, আবদুল্লাহ আল সেন্টু, আইমন শিমলা প্রমুখ।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share