Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আসছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২-দ্য রুল’ 

‘পুষ্পা ২’ সিনেমার পোস্টার ও আল্লু অর্জুন | ছবিঃ ফেসবুক

১৫ আগস্ট, ২০২৪। এই তারিখটি সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের ভক্তরা নিজেদের ক্যালেন্ডারে ইতিমধ্যে মার্ক করে রাখা শুরু করে দিয়েছেন। কারণ সেদিন মুক্তি পেতে যাচ্ছে আলোড়ন সৃষ্টি করা সিনেমা ‘পুষ্পা’-র সিকুয়েল।

হ্যাঁ, ঘোষণা করা হয়েছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ। সিনেমার প্রোটাগনিস্ট স্বয়ং অর্জুন তার অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই খবর জানান। ১১ সেপ্টেম্বর বিকালে তিনি তার ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম থেকে ‘পুষ্পা’-র সিকুয়েলের একটি পোস্টার শেয়ার করে লিখেন, “১৫ আগস্ট, ২০২৪”। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেন, “পুষ্পা ২-দ্য রুল”।

অর্জুনের এই বার্তা তারপর থেকেই মাতিয়ে রেখেছে নেটপাড়া। ‘পুষ্পা’ ফ্রাঞ্চাইজির প্রথম ছবি দেখার পর থেকেই দর্শকরা দিন গুনছিলেন কবে আসবে এর দ্বিতীয় কিস্তি। প্রথম ছবি শেষ করাও হয়েছিল দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়ে দ্বিতীয় ছবি নিয়ে আসার জানান দিয়েই। এবার সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হতে যাচ্ছে। যদিও পরের বছরের আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাও ভক্তরা নিশ্চিত যে তাদের হতাশ করবেন না সংশ্লিষ্টরা।    

প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শুরু করে ছবিটি। পর্দার পুষ্পারাজ শ্রীবল্লিকে পছন্দ করেন সবাই। বক্স অফিসেও ছবিটি করে তান্ডব। এই সিনেমায় অর্জুনের সাথে জুটি বেঁধেছেন দক্ষিণী ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা। দ্বিতীয় ছবিতেও দেখা যাবে এই জুটিকেই। আর ‘পুষ্পা ২’ পরিচালনা করেছেন সুকুমার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share