Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

আবেগঘন পোস্ট করলেন গায়ক আসিফ

বাবা-মাকে স্মরণ করে নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আবেগঘন একটি স্ট্যাটাস পোস্ট করেছেন সংগীত শিল্পী আসিফ আকবর।

১৩ অক্টোবর ছিল আসিফের বাবা-মায়ের বিবাহ বার্ষিকী। কিন্তু বিশেষ দিনে তারা আর গায়কের পাশে নেই। পৃথিবীকে চিরবিদায় জানিয়েছেন আরো আগেই। তাইতো এদিন তাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন এ গায়ক।

আসিফ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘৬৪তম বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা প্রয়াত শ্রদ্ধেয় আব্বা-আম্মা। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। আল্লাহ আপনি মহান।’

পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও সংগীত শিল্পীর বাবা-মায়ের জন্য দোয়া করেছেন।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ভূমিকা পালন করেন আসিফ। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মতামত দেওয়া থেকে শুরু করে নিজের কাজের আপডেট তিনি ভক্তদের সাথে ফেসবুকে শেয়ার করে থাকেন। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে এই গায়ক রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। প্রথম অ্যালবাম প্রকাশেই আসিফকে নিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই জনপ্রিয়তা তিনি আজ অবধি ধরে রেখছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share