Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আবার একসাথে শাকিব-আদনান-হিমেল!

আরশাদ আদনান, শাকিব খান ও হিমেল আশরাফ (বাম থেকে) | ছবি: ফেসবুক

‘প্রিয়তমা’র দারুণ সাফল্যের পর নির্মাতা হিমেল আশরাফ ও শীর্ষ ঢাকাই অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার প্রযোজক আরশাদ আদনান।

মার্চ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাকিব খান ও হিমেল আশরাফের সাথে ছবি পোস্ট করে আরশাদ আদনান লিখেছেন, ‘আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে, শিগগিরই ইনশাআল্লাহ।‘

আরশাদ আদনানের ফেসবুক থেকে সংগৃহীত

এমন খবরে শাকিব ভক্তদের খুশি বাঁধনহারা। শুভকামনা জানিয়ে দ্রুত ছবির নাম, মুক্তির ডেটসহ নানা তথ্য জানতে ব্যস্ত দর্শক-ভক্তরা করছে শত শত কমেন্ট।

প্রসঙ্গত, ঈদে মুক্তির অপেক্ষায় আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘রাজকুমার’। অন্যদিকে চলতি বছরেই মুক্তির অপেক্ষায় শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। বেশ ব্যস্ত সময় পাড় করছে ঢাকাই এই সুপারস্টার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

শিল্পী মুস্তাফা মনোয়ারের খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশের বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ…
মুস্তাফা মনোয়ার সংকটাপন্ন, পাশে সংস্কৃতিমন্ত্রণালয়

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

বাবাকে স্মরণ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে…
মৌ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
0
Share