Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আবারো জুটি হচ্ছেন আরেফিন শুভ-সোহিনী সরকার  

ঢালীউড অভিনেতা আরিফিন শুভ ও টালিউড অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে ‘লহু’ ওয়েব সিরিজের ঘোষণা আসে ২০২৩ সালের শেষ দিকে। ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্ব পান পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখোপাধ্যায়। কিন্তু হঠাৎ থেমে যায় সিরিজটির শুটিং। তবে সমস্ত ঝামেলা কাটিয়ে ফের শুরু হচ্ছে ‘লহু’ সিরিজের শুটিং।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-এর খবরে বলা হয়েছে, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে পরিচালক সিরিজটির শুটিং শুরু করেন। আর এর ফলে ফেডারেশনের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় পরিচালককে। এরপর এই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় সমগ্র টালিউডে। অবশেষে সেসব জটিলতার অবসান ঘটেছে; মনোমালিন্য পেরিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’।

দেশি ওটিটি প্ল্যাটফর্ম-এর ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও পরিচালক রাহুল জানিয়েছেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার মীমাংসা হয়েছে।

রাহুল বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। আমি তার কাছে কৃতজ্ঞ। তিনি সহযোগিতা করেছেন বলেই আমরা আবার কাজ শুরু করতে পারছি।‘

অনিন্দ্য বলেন, ‘আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। এখন ফের শুরু করছি ‘লহু’ , পাশাপাশি চরকির আরও কিছু প্রজেক্টও পরিকল্পনায় রয়েছে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান

বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের পরিচয় ও সিনেমা

বাংলাদেশী নারী নির্মাতা ঢাকাই সিনেমায় নারী নির্মাতার সংখ্যা খুবই অল্প। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানা বাধার…
বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের

চীনা টিভি সিরিজ – ফেব্রুয়ারির সেরা আটটি টিভি সিরিজ

চায়নিজ টিভি সিরিজ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঐতিহাসিক রহস্য থেকে ক্রাইম থ্রিলার, আবেগঘন পিরিয়ড ড্রামাসহ শীর্ষ…
চীনা টিভি সিরিজ

টম ক্রুজ ও ব্র্যাড পিটের লড়াই – আসল না সিনেমার দৃশ্য ?

কৃত্তিম বুদ্ধিমত্তা মাত্র ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই চলছে।…
টম ক্রুজ ও ব্র্যাড পিটের লড়াই
0
Share