Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

আবারও ব্যর্থ কঙ্গনা

কঙ্গনা রনৌত | ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই কোন হিট সিনেমার দেখা পাচ্ছেন না বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌত। ‘তানু ওয়েডস মানু’, ‘কৃশ ৩’-র মতো সুপারহিট সিনেমা যার ঝুলিতে, গত আট বছরে সেই কঙ্গনা কোনও হিটের দেখা পাননি!

২০২৩ সালের ২৭ অক্টোবর মুক্তি পায় তার নতুন ছবি ‘তেজাস’। এটিও হয়ত ফ্লপের খাতায় নাম লেখাতে চলেছে। ভারতের আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, ছবি মুক্তির প্রথম দিনে আয় করেছে মাত্র দেড় কোটি রুপি!

ইন্ডিয়া টুডের রিভিউতে বলা হয়েছে, ‘যদি আপনি কঙ্গনার ডাই-হার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে যতই সতর্ক করি না কেন, ছবিটি দেখবেন। কিন্তু যদি আপনি তার ভক্ত না হন, তাহলে এই ছবি না দেখাই উত্তম।’

পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত এই ছবি ভারতের এয়ার ফোর্সকে উৎসর্গ করে তৈরি হয়েছে। ৪৫ কোটি রুপি বাজেটের এই সিনেমা নির্মাণ খরচও তুলতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান চলচ্চিত্র বিশ্লেষকরা।

‘তেজাস’ যদি ব্যর্থ হয়, তাহলে এটি হবে কঙ্গনার টানা ১১তম ফ্লপ ছবি। তার সর্বশেষ হিট ছবি ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। ৩৯ কোটি বাজেটের ঐ ছবি বক্স অফিসে ২৫৫ কোটি রুপি কালেকশন করেছিল। এরপর কেবল ‘মণিকর্ণিকা’ ছবিটি বক্স অফিসে কিছুটা আশার আলো দেখেছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক

আগুন জ্বলে, সময় থামে: শাকিব খান শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
শাকিবের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক
0
Share