Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আন্দোলনের সময় গান বানিয়েছিলেন হায়দার হোসেন 

হায়দার হোসেন । ছবি: ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রতিবাদের আওয়াজ উঠিয়ে গান বানিয়েছিলেন সংগীতশিল্পীরা। সেই সময় গান বানিয়েছিলেন শিল্পী হায়দার হোসেনও। তবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার কারণে গানটি আর আলোর মুখ দেখেনি।

হায়দার হোসেনের অপ্রকাশিত সেই গানের নাম- ‘আমি লিখতে চাইনি’।

সম্প্রতি গায়ক গানটির বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ‘এই গানটি আমি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য এবং ১৮ জুলাই আপলোড করার উদ্দেশ্যে; কিন্তু পোস্ট করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আবার আপলোড করলাম।’

‘আমি লিখতে চাইনি’ গানের কথাগুলো এমন- ‘আমি বলতে চাইনি/ তবু বলতে হয়/ আমি লিখতে চাইনি/ তবু লিখতে হয়/ এতগুলো প্রাণ ঝরে গেল/ বিবেক কেমনে নির্বাক রয়?’…

আন্দোলনের সময় প্রতিবাদী গান গেয়ে বিপাকে অনেক অনেক সংগীতশিল্পীরা। এমনকি গান প্রকাশের পর আটকও হয়েছিল কেউ কেউ। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে সবাই স্বাধীনভাবে কাজ করার আশা রাখছেন। ফলে এবার আন্দোলনের সময় বানানো গানটি মুক্তি দিতে চাচ্ছেন হায়দার।

এদিকে বাংলাদেশের নতুন সূচনার পর একটি নতুন গান প্রকাশ করেছেন হায়দার হোসেন। এই গানের শিরোনাম ‘বিজয় উল্লাস’।

প্রসঙ্গত, হায়দার হোসেন এখন কিছুটা অসুস্থ। হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছেন তিনি। ২০২৪ সালেই জুন মাসে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share