Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

আদর ও প্রকৃতির ‘যন্ত্রণা’

আদর আজাদ ও মানসী প্রকৃতি | ছবি: সংগৃহীত

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ‘যন্ত্রণা’ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধেছেন অভিনেতা আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি। ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

‘যন্ত্রণা’ সিনেমা পরিচালনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। ছবিটি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে অনেক আগেই। সম্প্রতি নির্মাতা ঘোষণা করলেন এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার তারিখ।

প্রকৃতি এতদিন ছিলেন ছোট পর্দার অভিনত্রী। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর বড় পর্দায় কাজ করেছেন তিনি। অভিনেত্রী জানান, “দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প।“

নায়িকা আরও যোগ করেন, “সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না।“ নতুন জুটির কাজও দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশা করেছেন।

অপরদিকে আদর জানান, “গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।“

আদর-প্রকৃতি ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন সায়মা স্মৃতি, ডন, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ
0
Share