Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আজ আসছে জয়ার ‘বাগান বিলাস’  

জয়া আহসান | ছবি: ফেসবুক

২৭ জানুয়ারি রাতে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মিউজিক্যাল ফিল্ম ‘বাগান বিলাস’।

সাদিয়া ইসলাম রোজার নির্মাণে নতুন মিউজিক্যাল ফিল্মে কাজের ইঙ্গিত আগেই দিয়েছিলেন অভিনেত্রী জয়া। আজ সোমবার রাত ৯টায় মুক্তি পেতে যাচ্ছে ‘বাগান বিলাস’।

সোশ্যাল মিডিয়া পোস্টে ফিল্মের পোস্টার শেয়ার করে ‘বাগান বিলাস’ মুক্তির দিন ও সময় জানিয়েছিলেন জয়া নিজেই। যেখানে দেখা গেছে, এক ঝাঁক বাগান বিলাস ফুলের মাঝে এক অব্যাক্ত ভঙ্গিতে অজান্তে তাকিয়ে আছেন জয়া। আর প্রীতম আহমেদ ধরা দিয়েছেন ছন্নছাড়া এক বালক হিসেবে। মাথায় টুপি, গায়ে জ্যাকেট আর কাঁধে ব্যাগ। ‘বাগান বিলাস’ গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে মিউজিক্যাল ফিল্মে অভিনয়ও করেছেন তারা।

এর আগে গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share