Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুলাই ৪, ২০২৬

আইনি বিপাকে ডিজনি!

৯৭ তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার আগ মুহুর্তে আইনি বিপাকে জড়ালো অফিস কাপানো হলিউড সিনেমা ‘মোয়ানা টু’। এই সিনেমার গল্প চুরি করার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন চিত্রনাট্যকার উডল।

দ্য হলিউড রিপোর্টের খবরে, গেল ১০ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ডিজনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উডল নামের এক চিত্রনাট্যকার। তিনি ‘বাকি’ নামের একটি অ্যানিমেটেড চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন। তার দাবী, প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমি নিয়ে ‘বাকি’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। সেখানেও সেই পলিনেশিয়ান গ্রামের কিশোর-কিশোরীরা বিপজ্জনক সমুদ্রযাত্রাকে বেঁছে নেয়। আর সেই গল্পই দেখানো হয়েছে ‘মোয়ানা টু’সিনেমায়।

‘মোয়ানা টু’ সিনেমার পোস্টার | ছবি: ডিজনি  

চিত্রনাট্যকার আরও দাবী করেন, ২০০৩ সালে ‘বাকি’ নামের সেই অ্যানিমেটেড চলচ্চিত্রের চিত্রনাট্যের একটি নমুনা হ্যান্ডওভার করেছিলেন ম্যান্ডেভ্যালি ফিল্মসের তৎকালীন ডিরেক্টর অব ডেভেলপমেন্ট জেনি মার্চিককে। সে সময় গল্পের চরিত্রগুলোর নকশা, স্ট্রোরিলাইন ও প্রযোজনা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এরপর অজানা এক কারণে সেই প্রতিষ্ঠানে আর কাজ করেননি উডল। পরে ২০১৬ সালে মোয়ানার প্রথম পর্ব যখন মুক্তি পায়, তখন তার সেই চিত্রনাট্যের সঙ্গে মিল পান উডল। আর তখন থেকেই আইনি লড়াই শুরু করেছেন বলেও জোর দাবী উডলের।

বিশ্বব্যাপী ৬৮৭ মিলিয়ন ডলার আয় করেও শেষ মুহুর্তে এই গল্প চুরির অভিযোগে ‘মোয়ানা টু’ অ্যানিমেটেড সিনেমার অস্কার মনোনয়ন নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

অ্যাকশন, শর্বরীর অভিনয় ও হৃতিকে মুগ্ধ দর্শক আলফা সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।…
আলফা সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, হৃতিকের ক্যামিও

কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

কুমিল্লায় প্রদর্শন শুরু, রাজশাহীতে ৪ জুলাই দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল সিনেমাটি দেশের আরও একটি নতুন…
কুমিল্লা-রাজশাহীতে দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি
0
Share