Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

অলিম্পিকে মশাল বহন করবেন বিটিএস জিন

বিটিএস ভোকাল জিন | ছবি: ইনস্টাগ্রাম

১৪ জুলাই, আজ প্যারিস অলিম্পিক গেমসে মশাল বহন করবেন জনপ্রিয় কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস ভোকাল কিম সিউং জিন।

কোরীয় বার্তাসংস্থা ইয়োনহ্যাপের দেওয়া খবরে, ২৬ জুলাই পর্দা ওঠা গ্রীষ্মকালীন অলিম্পিকে আজ (১৪ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ফ্রান্সের ল্যুভর জাদুঘরের সামনে মশাল বহন করবেন জিন।

এই আয়োজনে অংশ নিতে গেল ১১ জুলাই, বৃহস্পতিবার প্যারিসে পৌঁছে ছেন বিটিএস তারকা!

অলিম্পিক টর্চ বা মশাল বহন করতে পারা বিশাল এক সম্মানের দায়িত্ব। সাধারণত, অলিম্পিক স্পনসর ও আয়োজকরা, যাদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের এই দায়িত্ব প্রদান করেন। জিন এবং বিটিএসের বাকি ছয় সদস্য ‘লাভ ইউরসেলফ’ ম্যাসেজের মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও বিশ্বব্যাপী লাখো ভক্তদের মনে গভীর ছাপ ফেলেছেন।

বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস শেষ করে সবে মাত্রই দক্ষিণ কোরিয়া ফিরেছেন জিন। প্রিয় তারকার এই খরবরে উচ্ছ্বাসিত তার ভক্ত-অনুরাগীরাও। তারা অধীর আগ্রহে জিনকে মশাল বহন করতে দেখার অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, কেপপ বয় ব্যান্ডের সর্ব জ্যৈষ্ঠ সদস্য তিনি। নিজের একক গান ‘এপিফ্যানি’ – দিয়ে দর্শক মনে বিশেষভাবে দাগ কেটেছেন বিটিসের ভোকাল ও ভিজুয়াল জিন!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share