Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

অভিনেতা আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে

আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে
আরশ খান

আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে

দেশের ছোটপর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেতা আরশ খান। গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তাও। তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব এ অভিনেতা। অভিনেতা আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে বলে জানালেন।  

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন এই অভিনেতা। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনো কখনো শিরোনামেও উঠে এসেছেন। এবার ব্যক্তিজীবনের এক বদঅভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুল ধরেছেন তিনি। বিষয়টি ধূমপান। অভিনেতা জানিয়েছেন, ধূমপানের কারণে তার ফুসফুস প্রায় শেষ দিকে।

স্ট্যাটাসে শুরুতে আরশ খান লিখেছেন, স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে।

সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল তার ৩গুণ বেজেছে গত ৬ মাসে।

সিগারেট ছাড়ার জন্য তিনি ভেপ ব্যবহার শুরু করেছিলেন। তবে এর ক্ষতি সিগারেটের চেয়েও ভয়াবহ। এরপর অভিনেতা আরো লিখেছেন, বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই।

ধূমপান বিষয়ে দর্শকদের সাবধান করে আরশ খান লিখেন, ‘তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছ তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তার পরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না।‘

কোনো ওষুধ নেই

সবশেষ আরশ খান ধূমপান ও ভেপ দুটোই একেবারে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে লিখেছেন, ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। পুরো জীবনের জন্য ওই অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share