Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

অনুরাগের ১ ঘন্টার মূল্য ৫ লাখ!

নির্মাতা অনুরাগ কশ্যপ | ছবি: ফেসবুক

দীর্ঘদিন সংগ্রাম করে বলিউডে নিজের জায়গা স্থায়ী করেছেন নির্মাতা অনুরাগ কশ্যপ। ২৩ মার্চ এই নির্মাতা জানালেন নতুন তথ্য। নতুন পরিচালকদের তিনি আর বিনা মূল্যে কোনো পরামর্শ দেবেন না। সোশ্যাল হ্যান্ডেলে সময় ভেদে টাকার পরিমাণটিও ঠিক করে দিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে হঠাৎ বিস্ফোরক একটি পোস্ট করেন  ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা। যেখানে তিনি লিখেছেন, ‘নতুনদের কাজের সুযোগ দিতে গিয়ে আমি অনেকটা সময় নষ্ট করেছি। যাদের বেশির ভাগ মেধারা হারিয়ে গেছে।  সেই কারণে থেকে আমি সময় নষ্ট করতে চাই না। এমন কারও সাথে দেখা করতে চাই না, যারা মনে করেন তারা ক্রিয়েটিভ, তারা জিনিয়াস। তাই এখন থেকে আমার সাথে দেখা করতে হলে অর্থ খরচ করতে হবে।‘

নির্মাতা অনুরাগ কশ্যপের ফেসবুক পোস্ট | ছবি: ফেসবুক

কতক্ষণের জন্য কি পরিমাণ অর্থ খরচ হবে, সেই হিসাব দিতেও ভোলেননি তিনি। লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, এ জন্য ১ লাখ রুপি লাগবে। আধঘণ্টার জন্য ২ লাখ রুপি। এক ঘণ্টার জন্য ৫ লাখ রুপি। এবার যদি আপনার মনে হয়, এ টাকা দিতে পারবেন, তাহলে যোগাযোগ করুন, নয়তো এসব থেকে দূরে থাকুন। সব টাকা অগ্রিম দিতে হবে।‘

নির্মাতার এমন পোস্টের সমর্থন করেছে কেউ কেউ, কেউ আবার নির্মাতাকে করেছেন কটাক্ষ। বলেছেন অহংকারী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share