Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

অগ্রিম টিকিট বিক্রিতে শাহরুখের রেকর্ড ভাঙলেন সালমান

‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’ সিনেমার পোস্টার । ছবিঃ সংগৃহীত

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’ নিয়ে ১২ নভেম্বর আসছে সালমান- ক্যাটরিনা জুটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি। যা পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ১ লাখ ১৭ হাজার অগ্রিম টিকিট বিক্রির রেকর্ডকে।

সূত্রের খবরে, দিওয়ালিতে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে শীর্ষে এখন ‘টাইগার থ্রি’। ৬ নভেম্বর বিকাল পর্যন্ত প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রির আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৭৭ লাখ রুপি!

যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ তে সালমান- ক্যাটরিনাসহ ভিলেন হিসেবে দেখা যাবে ইমরান হাশমিকেও। এছাড়াও ছবিতে বিশেষ চমক হিসেবে ক্যামিও করতে যাচ্ছে শাহরুখ খান ও হৃতিক রোশন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের

রুমিনের রাজনৈতিক সংগ্রাম-বিজয়ের প্রশংসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়…
জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের
0
Share