Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

ঢাকাই সিনেমার চির অমর স্টার সালমান শাহ। প্রায় ২৯ বছর হয়ে গেল তার বিদায়ের। তবু তার জনপ্রিয়তা, তাকে ঘিরে ভক্তদের উন্মাদনা এখনো প্রায় আগের মতোই আছে। সেই ভালোবাসার নজর দেখা গেলো আবারো। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার সিনেমা।  ৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা । কিংবদন্তি অভিনেতার চমকপ্রদ অভিনয় এবং নস্টালজিক গল্প দর্শকদের মন ছুঁয়েছে। ফ্যানরা দীর্ঘদিনের অপেক্ষার পর বড় পর্দায় তার সৃষ্টিকর্ম উপভোগ করতে পেরেছেন।

৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

১৯৯৪ সালে প্রথম মুক্তি পেয়েছিলো সালমান শাহ-মৌসুমী জুটির ‘অন্তরে অন্তরে’ সিনেমা। সেই সিনেমাটি এবার পুরান ঢাকার কোর্ট-কাচারি এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হলে মুক্তি পেয়েছে।

মুক্তির ৩১ বছর পরও সালমান শাহ ও মৌসুমীর রসায়ন দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। হল কর্তৃপক্ষ জানাচ্ছে যে, পর্দায় এই জুটির প্রেম, খুনসুটি, কমেডি আর আবেগঘন মুহূর্তগুলো দেখে দর্শকরা বেশ আনন্দিত ও এক মধুর আবেশ অনুভব করছেন।

৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের আগ্রহ ও আবেগ লক্ষ করা যাচ্ছে। অনেকেই সিনেমাটি হলে গিয়ে দেখছেন। অন্যকে দেখতে উৎসাহিত করছেন।

কেউ কেউ সোশ্যালে লিখছেন, ‘সালমান শাহ নেই, এ সত্য আজও অনেক ভক্ত মেনে নিতে পারেন না।

কিন্তু পর্দায় তার উপস্থিতি এখনো জীবন্ত। অন্যদিকে মৌসুমী এখনো জীবন্ত কিংবদন্তি। তাদের প্রতি ভক্তদের ভালোবাসা আজও প্রাণবন্ত।’

৩১ বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহের সিনেমা

জানা গেছে, আজাদ সিনেমা হলে ‘অন্তরে অন্তরে’ ছবিটি ডিসিতে দেখা যাচ্ছে মাত্র ১০০ টাকায়। অন্যান্য সিটের মূল্য আরো কম।

পরিচালক শিবলী সাদিকের হাত ধরে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘অন্তরে অন্তরে’ ছবিটি তৎকালীন সময়ে ব্যাপক হিট হয়েছিল। ছবির ‘কাল তো ছিলাম ভালো’, ‘এখানে দুজনে নিরজনে’, ‘ভালবাসিয়া গেলাম ফাঁসিয়া’, ‘ও দাদি ও দাদি, একটু আদর করো না’, ‘অন্তরে অন্তরে পিরিতি বাসা বান্ধেরে’, ‘ও হিরো ও হিরো, আই লাভ ইউ’ শিরোনামের গানগুলোও ছিল তুমুল জনপ্রিয়। দর্শকের মুখে মুখে আবারো ফিরে এসেছে সেইসব সোনালী দিনের গান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share