Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

২৫ বছর পর প্রেম করছেন আমির খান ও গৌরী স্প্রাট

বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল যে, আমির খান আবার প্রেমে মজেছেন। তবে বার বার এমন খবরের প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। অবশেষে তিনি নিজেই তার নতুন সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেন।

১২ মার্চ, আমির খান শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গে নিজের নতুন প্রেমিকার পরিচয় করিয়ে দেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমিরের প্রেমিকার নামও গৌরী, যিনি শাহরুখ খানের স্ত্রীর মতোই নামেও এবং ধর্মেও হিন্দু। গৌরী স্প্রাট পেশায় প্রযোজক।

দেড় বছর একসঙ্গে থাকার পর, ১৩ মার্চ আমির তার নতুন সঙ্গী গৌরীকে প্রকাশ্যে নিয়ে আসেন। আমির নিজেই জানালেন, ১২ মার্চ তিনি প্রথমে শাহরুখ ও সালমানকে গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দেন, তারপর অন্যদের বিষয়টি জানান।

ভারতীয় সংবাদমাধ্যমকে আমির খান বলেন, “আমার মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ ও সালমানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের আগে গৌরীর পরিচয় করিয়ে দিলাম, তারপর বাকিদের জানিয়েছি।”

গৌরীর সঙ্গে তার প্রেম নিয়ে আমির খান লগান’ সিনেমার প্রসঙ্গও তোলেন। আমিরের চরিত্র ছিল ‘ভুবন’ আর নায়িকার নাম ছিল ‘গৌরী’। সেই সিনেমার কথা স্মরণ করে আমির বলেন, “এত দিনে ভুবন তার গৌরীকে পেল।” তিনি আরও জানান, ২৫ বছর আগে বেঙ্গালুরুর এই গৌরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল, এবং অবশেষে সেই পরিচয় পূর্ণতা পেল।

এদিন, আমির তার অভিনীত আকেলে হাম আকেলে তুম’ ছবির জনপ্রিয় গান রাজা কো রানি সে প্যায়ার হো গ্যয়া’ শোনান উপস্থিত সাংবাদিকদের।

প্রেম নিয়ে আমির বলেন, ৬০ বছর বয়সে আবার বিয়ে করা উচিত কি না, তিনি জানেন না। তবে তার ছেলে-মেয়ে খুব খুশি এবং তারা বাবার জীবনের এই নতুন অধ্যায় দেখতে আগ্রহী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share