Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

১০০ কোটি টাকার মামলার আসামি শমী কায়সার 

শমী কায়সার | ছবি: গুগল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এসেছে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করা হয়েছে!

জানা গেছে, ১৪ অক্টোবর দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করেছেন মামলাটি। সেই ব্যক্তির নাম মো. রেজোয়ান কবির।

মামলা প্রসঙ্গে কবির জানান, ‘আমরা দেখেছি বিভিন্ন সময় শমী কায়সার আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নানা ধরনের কটূক্তি করেছেন। গত ১৬ বছর বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচারও চালিয়েছেন তিনি।’

তিনি যোগ করেন, ‘এই অভিনেত্রী সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে বিভ্রান্ত করেছেন। তাই আমি আমার নৈতিকতার জায়গা থেকে বিচার চাই শমী কায়সারের। তিনি যেন মিথ্যার জন্য শা’স্তি পান। এ জন্যই তার বিরুদ্ধে মামলা করেছি আমি।’

কবিরের আইনজীবীর নাম কাজী মিনহাজ উদ্দিন। তিনি জানান, ‘বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের মাধ্যমে জাতিকে বিভক্ত করেছেন অভিনেত্রী শমী কায়সার। এ জন্য বাদী একশ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে তার বিরুদ্ধে মামলা করেছেন।’

উল্লেখ্য যে, শমী কায়সারের বিরুদ্ধে মামলাটি তদন্তের জন্য এখন আদালত হতে নির্দেশ দেওয়া হয়েছে ঝিনাইদহের পিবিআইকে। পাশাপাশি ভবিষ্যতে অভিনেত্রীকে কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকতেও বলা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা করলেন  

ট্রাম্পের সমালোচনায় মেরিল স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে হলিউড অভিনেত্রী মেরিল…
মেরিল স্ট্রিপ ট্রাম্পকে কড়া সমালোচনা

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র
0
Share