Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

১০ দিনে যত আয় করলো ‘উৎসব’ সিনেমা

দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় আছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূরের সিনেমা ‘উৎসব’। প্রথম দিন থেকেই দর্শক মনে সাড়া ফেলেছে সিনেমাটি। সেই থেকে ক্রমান্বয়ে বেড়েই চলেছেএউতসব দেখার ভিড়। শুধু তাই নয়, আয়ের ক্ষেত্রেও বড় চমক দেখাচ্ছে এটি।

প্রযোজকের বরাতে জানা গেছে, শুধুমাত্র ১০ম দিনে ‘উৎসব’ আয় করেছে ১৪ লাখ ০৭ হাজার টাকা এবং মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে দশ দিনে সিনেমাটি মোট আয় করেছে ১ কোটি ১৪ লাখেরও বেশি। এর আগে ৯ দিনে সিনেমাটি কোটির ক্লাবে প্রবেশ করে।

দর্শকের এমন সাড়ায় অভিভূত সিনেমাটির পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘আমি প্রচার বিমুখ মানুষ, সেভাবে কোনো প্রচার করতে পারিনি কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছে।

যেটা খুবই আনন্দের দিক। দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও খুব ভালো পাচ্ছি। যেভাবে সবাই ছবিটিকে আপন করে নিয়েছে এটা সত্যি আশীর্বাদ। আমি খুবই খুশি’।

এদিকে দেশের পর আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’। আগামী ২০ জুন কানাডা, আমেরিকা ও ইউকে’র ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ২১ জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’ সিনেমাটি।

ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এ সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share