Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী কৃষ্ণা!

অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায় | ছবি: ফেসবুক

জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল ‘ইয়ে হ্যায় মহাব্বতে’-তে অভিনয় করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়। সম্প্রতি প্রযোজক কুন্দন সিংয়ের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন কৃষ্ণা।

অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম পোষ্টের ক্যাপশন | ছবি: ইনস্টাগ্রাম

কৃষ্ণা অভিনীত ‘শুভ শগুন’ সিরিয়ালের প্রযোজক কুন্দন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার এর আগে কখনও মনের এই কথা বলার সাহস হয়নি, কিন্তু আজ আমি আর পারছি না। আমি অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর গেলো দেড় বছর মোটেও সহজ ছিল না। আমি মানসিক অবসাদে ভুগছিলাম, একা থাকলে অ্যংজাইটি হতো, জোরে জোরে কান্না করতাম।’

অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম পোষ্ট | ছবি: ইনস্টাগ্রাম

কৃষ্ণা আরও লেখেন, ‘এ সব শুরু হয়েছিল দঙ্গল টিভির ‘শুভ শগুন’ সিরিয়ালের শুটিংয়ের সময় থেকে। আমার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল সেই সিরিয়ালের জন্য সাইন করা। প্রোডাকশন হাউস ও প্রযোজক কুন্দন সিং একাধিকবার তাকে হেনস্তা করেছেন। আমি অসুস্থ ছিলাম বলে আমায় মেকআপ রুমে আটকে দিয়েছিল। আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম আমার মেকআপ রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল যেন ভেঙেই ফেলবে। আমার পাঁচ মাসের পারিশ্রমিক দেয়নি। আর তা সত্যিই অনেকগুলো টাকা। বারবার দঙ্গল আর প্রযোজনা সংস্থার অফিসে গিয়েছি, পাত্তাই দেয়া হয়নি। আমাকে তো হুমকিও দেয়া হয়েছিল। আমি ভয় পেয়েছিলাম, ভেঙে পড়েছিলাম। অনেকের কাছে সাহায্য চেয়েছি, পাইনি। অনেকে আমায় প্রশ্ন করেন, কেন কোনও শো করছি না। এই হচ্ছে কারণ। আমি খুব ভয় পাই আবার যদি এরকম হয়? আমার বিচার চাই।’

যদিও অভিনেত্রীর সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন প্রযোজক কুন্দন সিং।

উল্লেখ্য, অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়কে সর্বশেষ ‘হাসরতে’ সিরিয়ালে দেখা গিয়েছিল।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share