Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

 হিন্দি সিরিয়ালে কলকাতার দেবচন্দ্রিমা

দেবচন্দ্রিমা সিংহ রায় | ছবি: ফেসবুক

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়ের অভিষেক হচ্ছে হিন্দি সিরিয়ালে।

আগামী ২৭ মে থেকে কালারস চ্যানেলের ‘সুহাগান চুড়েল’ ধারাবাহিকে দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তার বিপরীতে থাকছেন মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘সুহাগান চুড়েল’-এর প্রমো টিজার।

দেবচন্দ্রিমা সিংহ রায় | ছবি: ফেসবুক

মাত্র ৪৫ সেকেন্ডের প্রমোতে দেখা যাচ্ছে, স্বামীর প্রতি স্ত্রীর পবিত্র ভালোবাসা নিয়ে দেবচন্দ্রিমা লড়াই করবেন অশরীরী ডাইনি নিয়ার সাথে। এ দুইয়ের লড়াইয়ের ফলাফলের উত্তরটা এখন সময়ের অপেক্ষা মাত্র।

উল্লেখ্য, স্টার জলসার ‘সাঁঝের বাতি’ ধারাবাহিক থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান দেবচন্দ্রিমা। এর মাঝে কাজ করেছেন ‘প্রেমে পড়া বারণ’ শিরোনামের একটি ওয়েবফিল্মেও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share