Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

হিন্দি সিরিজে শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র | ছবি: ফেসবুক

আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার নাম লিখতে যাচ্ছেন হিন্দি সিরিজে!

শ্রীলেখাকে অনেক বছর আগে একবার বলিউডের অভিনেতা আমির খানের সাথে পাণীয়ের একটি বিজ্ঞাপন করতে দেখা গিয়েছিল। তবে এরপর বলিউডের কোনো প্রজেক্টে আর কাজ করা হয়ে উঠেনি তার। অবশেষে একটি হিন্দি সিরিজে অভিনয় করার মাধ্যমে একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, সিরিজের নাম ‘কালা’। এই সিরিজের মাধ্যমেই নতুন দুনিয়ায় অভিষেক করবেন তিনি। ইতিমধ্যে সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

শ্রীলেখার ভাষ্যমতে, “আমির খানের সাথে কাজ করার পরের মাসেই বিয়ে করেছিলাম। সেই সময়ে বলিউড থেকে প্রচুর কাজের প্রস্তাব এসেছিল আমার কাছে। কিন্তু আমি তো কাজটা ভালোবেসে করতাম। তাই সংসার সামলানোর পাশাপাশি যে কাজগুলো পছন্দ হত, সেগুলোই করতাম। তার জন্য অবশ্য আমার কোনও আক্ষেপ নেই।”

অভিনেত্রী আরও যোগ করেন, “‘কালা’ সিরিজে সবুজ সংকেত দিয়েছিলাম নাম্বিয়ারের জন্য। খুব যে একটা বড় রোল তেমনটা নয়, তবে হ্যা সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অডিশন দিয়েই কিন্তু এই চরিত্রটা পেয়েছি আমি।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও মুম্বাইয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share