Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

হাসপাতালেই মিটিং, সুস্থ হয়ে শুটিংয়ে পরী

বামে রাজ্যের সাথে পরীমণি, ডানে হাসপাতালের মিটিং থেকে ধারণ করা ছবি । ছবি: ফেসবুক

সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চিত্রনায়িকা পরীমণি। হাসপাতালে বসেও কাজ থেকে বিরতি নেননি তিনি। সেখান থেকেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার মিটিং সেরেছিলেন তিনি। এরপর সুস্থ হয়েই যোগদান করলেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে।

হাসপাতালে পরী যে নতুন সিনেমা নিয়ে মিটিং সম্পন্ন করেছেন, সেই সিনেমার পরিচালক মেহেদী হাসিব। আর এতে নায়িকার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ইমন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পরী ২১ অক্টোবর শেয়ার করেছিলেন মিটিং থেকে ক্যাপচার করা একটি স্থিরচিত্র। সাথে ক্যাপশনে তিনি লিখেন, “মিটিং শেষে আমাদের পদ্ম পদ্ম পোজে একটা ছবি!”

এরপর হাসপাতালের নিচ থেকে ধারণ করা ছেলে রাজ্যের সাথে কাটানো মুহূর্তের কিছু ছবিও শেয়ার করেন পরী। সাথে তিনি ক্যাপশনে লিখেন, “আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুইদিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কতো ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!”

২১ অক্টোবর মধ্যরাতে ছবিগুলো ফেসবুকের নিজের অফিশিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করেন পরী। একই স্ট্যাটাসে তিনি আরও যোগ করেন, “এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যপারে খুব শিগগিরই জানাবো সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়েও জয়েন করছি।”

ব্যক্তিগত জীবনের নানান চড়াই-উৎরাই পেরিয়ে সিঙ্গেল মাদার হিসেবে লড়ছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। ছেলের দায়িত্বের পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবে নিজের দায়িত্ব পালনেও দৃঢ় মনোবল তার। অসুস্থ হওয়ার আগে রাজধানীতে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং করছিলেন তিনি। এবার সুস্থ হয়ে ২২ অক্টোবর থেকে নিজের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার যাত্রায় আবারও নেমে পড়লেন পরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share