Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

হাসপাতালে ভর্তি মোনালী ঠাকুর

মোনালী ঠাকুর | ছবি: ফেসবুক

ভারতের কোচবিহারের দিনহাটা উৎসবে মঞ্চে গান গাওয়ার মাঝেই অসুস্থ হয়ে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ওপার বাংলার সংগীতশিল্পী মোনালী ঠাকুর।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, ২১ জানুয়ারি অনুষ্ঠানে এসে সংগীত শিল্পী মোনালী ঠাকুর মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন, দেখা দেয় নিঃশ্বাসের সমস্যা। রাতেই তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মোনালী ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।’

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। আর সেখানে সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন গায়িকা মোনালী। বর্তমানে মোনালী ঠাকুরের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share