Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

হলিউডে ডাক পড়েছে শাহরুখ খানের

ক্যারিয়ারের কোনোকালেই হলিউডে অভিনয় করেননি শাহরুখ খান। বহুবার তার কাছে প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন। তবুও বিশ্বজোড়া তার খ্যাতি কমেনি। এবার শোনা যাচ্ছে, শাহরুখকে হলিউডের পর্দায় দেখতে পাওয়ার মতো ঘটনা ঘটতে যাচ্ছে। ‘ক্যাপ্টেন আমেরিকা’ তার ‘অ্যাভেঞ্জার’ দলে কিং খানকে চাইছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই জানিয়েছেন তিনি।

তবে গত বছর হলিউডে অভিনয় প্রসঙ্গে জানিয়েছিলেন, নিজের দেশে তিনি ‘সুপারস্টার’। সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে যদি হলিউড তাকে ডাকে অবশ্যই তিনি কাজ করবেন।

মার্ভেল স্টুডিয়োর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’ র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। ছবির প্রচার করতে বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। সেখানেই অ্যান্থনি তার ইচ্ছে প্রকাশ করেন।

অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি কোনও বলিউড অভিনেতাকে তার ‘অ্যাভেঞ্জার’ দলে চান? এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি বলেন, “আমার মনে হয় শাহরুখ খান মানানসই, তিনিই সেরা!” সাক্ষাৎকারের সেই ঝলক আকারে ছড়িয়ে পড়তেই সবার মনে এখন প্রশ্ন হলিউডে কখন যাচ্ছেন শাহরুখ।    

ইতোমধ্যেই নায়িকা দীপিকা পাড়ুকোন, প্রিয়াংকা চোপড়া থেকে আলিয়া ভাটও হলিউডে অভিনয় করেছেন। তালিকায় রয়েছেন কারিনা কাপুর খানও। বিষয়টি নিয়ে যদিও বলিউড অভিনেতা কোনও মন্তব্য করেননি।

তবে গত বছরে সাক্ষাৎকারে এমন কথা প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, তার ইংরেজি উচ্চারণ যথেষ্ট স্পষ্ট। অভিনেতার অভিনয় দর্শক-সমালোচকেরা পছন্দ করেন। ফলে, পছন্দসই চরিত্র পেলে তিনি রাজি।  শাহরুখ কি রাজি হবেন? যদিও অভিনেতা এখনও মুখ খোলেননি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share