Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষাতেও

‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষাতেও | ছবি: গুগল

পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘সুলতানপুর। সিনেমাটি নিয়ে সম্প্রতি সুখবর দিলেন নির্মাতা সৈকত নাসির।

‘সুলতানপুর’ এবার মুক্তি পেয়েছে হিন্দি ভাষায়। এরপর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে চায়নিজ ভাষাতেও। আর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সৈকত নাসির জানান, ‘সুলতানপুর দেশে মুক্তির পর থেকেই ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা থেকে হিন্দি ভাষায় মুক্তির জন্য যোগাযোগ করে। অবশেষে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম আল্ট্রার সঙ্গে চুক্তি হয়েছে। ইতিমধ্যেই হিন্দি ভাষায় ‘সুলতানপুর’ ডাবিং করে আল্ট্রায় স্ক্রিনিংও করা হয়েছে।’

তিনি যোগ করেন,

শুধু হিন্দি ভাষাতেই নয়, অচিরেই ‘সুলতানপুর’ মুক্তি পাবে চায়নিজ ভাষায়ও।

উল্লেখ্য যে, ২ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুলতানপুর’। দুই দেশের সীমান্তবর্তী এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি এ সিনেমা। এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক।আর তার বিপরীতে দেখা গেছে অধরা খানকে।

ছবিতে অভিনয়শিল্পীদের মাঝে আরও আছেন আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share